ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে সলিমপুরে দুষ্কৃতকারীদের সংঘবদ্ধ তথ্যে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
মোহাম্মদ মাসুদ 
চট্টগ্রামে নানা অপরাধ অপকাণ্ডে শীর্ষ আলোচিত সারা বাংলাদেশের নানা গুনজনে পরিচিত অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে, 
দুষ্কৃতকারীদের সংঘবদ্ধ তথ্যে গোপন সংবাদ পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের যৌথ উদ্যোগে আবারও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

 বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। বিভিন্ন স্থানে আস্তানা গড়ে দুষ্কৃতকারীদের সংঘবদ্ধ হওয়ার তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও তৎপরতার কারণে বর্তমানে জঙ্গল সলিমপুর সাধারণ মানুষের জন্য নিরাপদ। সড়ক নির্মাণের কাজ শেষ হলে দ্রুতই পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।

অভিযান চলাকালে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে জঙ্গল সলিমপুরে পুরোনো কিংবা নতুন কোনো অপরাধীচক্র যাতে আবারও সক্রিয় হয়ে উঠতে না পারে, সে বার্তা দিতেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকাটিকে পুরোপুরি অপরাধমুক্ত না করা পর্যন্ত জঙ্গল সলিমপুরে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ