স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ এবং অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।
সরকারি সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপদেষ্টারা শিগগিরই নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন। সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে সহায়তা এবং বিভিন্ন খাতে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত দায়িত্ব বণ্টন পরে পৃথকভাবে জানানো হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
ডেস্ক রিপোর্ট