ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

Chattogram Metropolitan Police-এর আয়োজনে ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে ২৪ লাখ টাকার সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

মোহাম্মদ মাসুদ 

সরকারি  দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে Bangladesh Road Transport Authority (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। Chattogram Metropolitan Police (সিএমপি)-এর উদ্যোগে নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম সভাপতিত্ব করেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১ জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্য—মোট ১৮ জনের হাতে সহায়তার চেক তুলে দেন।
বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া সদস্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কেবল আর্থিক সহযোগিতা নয়, বরং পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বৃদ্ধি করে। তিনি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ অক্টোবর সরকারি দায়িত্ব পালনকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় এসব সদস্য আহত হন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা অনুমোদন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম) এবং বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় পরিচালক মাসুদ আলমসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় সরকারি দায়িত্বে নিয়োজিত সদস্যদের সহায়তায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিতভাবে আর্থিক অনুদান প্রদান করে থাকে। এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ