ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম: ফটিকছড়িতে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ, তদন্তের দাবি জামায়াত-১১ দলীয় জোটের

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
আলমগীর নিশানা (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সন্ত্রাসীদের এনে অস্ত্র মজুদ করার অভিযোগে প্রশাসনের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের নেতারা। শনিবার সন্ধ্যায় নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত জনসভায় এসব দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেছেন যে, নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে প্রতিপক্ষের লোকজন ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা ও ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, "আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, একটি ঐক্যবদ্ধ ফটিকছড়ি চাই।"

তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশের সম্পদ লুট ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলে জনগণকে এবার ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানাই।"

জনসভায় জামায়াতের প্রার্থী নুরুল আমিনের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসমাঈল গনী অভিযোগ করেছেন, ফটিকছড়ির বাগানবাজার, কাঞ্চননগর, নানুপুর ও নাজিরহাট পৌরসভা এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রসহ জড়ো হচ্ছে। "আমাদের ব্যানার-পোস্টার খুলে ফেলা হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের মাঠে নামানো হচ্ছে," বলেন ইসমাঈল গনী।

এছাড়া, ১১ দলীয় জোটের প্রার্থী নুরুল আমিনের গণজোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থী ভয় পেয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি প্রশাসনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, "নির্বাচনী মাঠে ভয়ভীতি ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা হলে প্রশাসনকে কঠোর হতে হবে।"

এ পরিস্থিতিতে আগামী দিনের নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য জোট নেতারা অনুরোধ জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ