ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড।

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
পালন কুমার রংপুর প্রতিনিধি  

রংপুর  পীরগাছায় অনুমোদনহীনভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজিউমার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। এসময় উপস্থিত ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন জানান, অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মালামাল জব্দের পর আইন অনুযায়ী কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ