ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট | চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিষিদ্ধ ‘দুষ্কৃতকারী’র তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেন (৪১) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি প্রকাশিত সিএমপির নিষিদ্ধ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আক্তার হোসেনের নাম ৪২ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ