ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফলোগ্রাউন্ডে তারেক রহমানের সমাবেশে সন্দ্বীপ থেকে হাজারো নেতাকর্মীর যোগদান

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ফলোগ্রাউন্ডে তারেক রহমানের সমাবেশে সন্দ্বীপ থেকে হাজারো নেতাকর্মী ছবির ক্যাপশন: ফলোগ্রাউন্ডে তারেক রহমানের সমাবেশে সন্দ্বীপ থেকে হাজারো নেতাকর্মী
অদ্য ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক ফলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির চেয়ারম্যান ও দেশনায়ক জনাব তারেক রহমানের নির্বাচনী সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
সমাবেশে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মিজানুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, রাফিউদ্দিন ফয়সাল, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার জিএসসহ উপজেলা ও পৌর বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপি ও পৌর ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে ফেরি, সি-ট্রাক, ট্রলার ও স্পিডবোটে করে আনন্দ-উৎসবের আমেজে হাজার হাজার নেতাকর্মী দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে অংশ নেন। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় দ্বীপাঞ্চলীয় এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ফলোগ্রাউন্ড মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 
সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা দিয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ