ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়ন-এর মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন স্থানীয় বাসিন্দা কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুব। তাদের দাবি, গভীর রাতে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়।

কামলা উদ্দিনের ছেলে মোহাম্মদ ফোরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে তারা ঘুমাতে যান। ভোরে পাশের বাড়িতে গরু চুরির খবর পেয়ে নিজের গোয়ালঘর পরীক্ষা করে দেখেন দরজার তালা কাটা এবং ভাঙচুরের চিহ্ন রয়েছে। পরে নিশ্চিত হন, তাদের দুটি গরু নেই। একই রাতে পাশের বাড়ি থেকেও একটি গরু চুরি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ারা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি চুরি বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ