ছবির ক্যাপশন:
ঢাকাই সিনেমা পাড়ায় আবারো আলোচনায়- মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই প্রশ্ন- তাহলে কি আবারও বাবা হচ্ছেনশাকিব খান?
এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে ঠেকেছে শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাকে বুবলীকে ঘিরে চলা গুঞ্জন এবং শাকিব খান বাবা হতে চলেছেন- এমন প্রশ্ন করেন।
প্রশ্ন শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না।