ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ছবির ক্যাপশন: আরাফাত রহমান কোকো ছবির ক্যাপশন: আরাফাত রহমান কোকো

আজ ২৪ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন আলেম ও হাফেজরা। শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।


নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ