ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১৫ বন্দর কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনে সংশ্লিষ্ট ১৫ জন বন্দর কর্মচারীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের স্বাক্ষরিত এক চিঠিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. হুমায়ুন কবির, মো. ইব্রাহিম খোকনসহ মোট ১৫ জন। তাদের কয়েকজন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতৃত্বে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, এনসিটি একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে কর্মবিরতি শুরু হয়। প্রথমে নির্দিষ্ট সময়ের কর্মবিরতি এবং পরে টানা কর্মসূচি পালিত হয়।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা (অব.) ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা আপাতত দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ