ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার):
রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তলসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গোলাবারুদ এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ অস্ত্রের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ থাকার তথ্যও প্রাথমিকভাবে পাওয়া গেছে।

অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সহযোগী ও অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ