প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
**হাটহাজারীতে মীর হেলালের ব্যাপক গণসংযোগ

হাটহাজারী (চট্টগ্রাম):
চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শুক্রবার হাটহাজারী উপজেলার ৯নং গড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “আমি হাটহাজারীর মাটি ও মানুষকে ভালোবাসি। নির্বাচিত হলে বিগত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে হাটহাজারীকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
তিনি অপপ্রচার ও গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সকালে গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং বিকেলে পৌর সদরে বাড়ি বাড়ি ও হাট-বাজারে গণসংযোগকালে তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সনাতন পল্লীতেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কয়েকটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft