এবার কারণ নিয়ে মুখ খুললেন শোবিজের এই তরুণ তুর্কী।
এবার কারণ নিয়ে মুখ খুললেন শোবিজের এই তরুণ তুর্কী।
উপস্থাপনা এবং মডেলিংয়ের পর অভিনয়ে দর্শকদের নজর কেড়েছেন আইশা খান। কাজ করে যাচ্ছেন নতুন নতুন নাটকে। ফলে আগের চেয়ে তার ব্যাপারে দর্শকের আগ্রহ বেড়েছে। আর যে তারকাদের ওপর আগ্রহ থাকে তাদের ব্যক্তিজীবন, পছন্দ-অপছন্দ নিয়েও বেশ চর্চা হয়। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, লাইফ পার্টনার এখনও খুঁজে না পেলেও, বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন আইশা।ওই সময় তিনি জানান, ২১ ডিসেম্বর বিয়ে করবেন তিনি। তবে সালটা নিশ্চিত করে কিছু বলেননি আইশা।