প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
ট্রান্সকম শেয়ার জালিয়াতি মামলায় সিমিন রহমানসহ তিনজনের জামিন-

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমানসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন। অন্য দুই জামিনপ্রাপ্ত হলেন সিমিন রহমানের মা শাহনাজ রহমান ও ট্রান্সকম গ্রুপের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।
এর আগে আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই মামলায় বাকি তিন আসামি আগেই আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন পান।
প্রয়াত ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের কন্যা শাযরেহ হক ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভাই-বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে মামলাটি করেন। তদন্ত শেষে পিবিআই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
চার্জশিটে বলা হয়, ভুয়া বোর্ড মিটিং দেখিয়ে, জাল স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে শেয়ার হস্তান্তর করা হয়েছে এবং আরজেএসসি বিধি লঙ্ঘন করা হয়েছে। তদন্তে শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
© স্বত্বাধিকারঃ S Vision 24 News
কারিগরি সহযোগিতায়:
CTG IT Soft